দোহারে এসেছে ৪ হাজার ডোজ করোনার টিকা
পূর্ব ঘোষণা মোতাবেক সারাদেশের হাসপাতালগুলোতে চীন সরকারের উপহার সিনোফার্মের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা প্রদান শুরু হয়েছে। এরই মাঝে দোহারে এসে পৌঁছেছে চার হাজার ডোজ টিকা। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে এই টিকা প্রদান শুরু হয়। জনসাধারনের মাঝে সিনোফার্মের করোনা টিকা দেয়া হচ্ছে। এর মধ্যদিয়ে দোহার উপজেলায় দ্বিতীয় দফায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
টিকা প্রদান কার্যক্রম সম্পর্কে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, শুধুমাত্র রেজিস্ট্রেশনসাপেক্ষেই টিকা গ্রহণ করা যাবে। ৩৫ বছর বয়সোর্ধ্ব এবং অগ্রাধিকার তালিকাভুক্ত নাগরিকগণ রেজিস্ট্রেশন করতে পারবেন। পূর্বে যারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু টিকার কোনো ডোজ নেননি, আপনারা মেসেজের জন্য অপেক্ষা না করে শুধুমাত্র টিকা কার্ডটি নিয়ে চলে আসুন। পূর্বে প্রথম ডোজ সম্পন্নকারীরা কোনোক্রমেই এই টিকা থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবেন না। এক্ষেত্রে রিকোয়েস্ট করে বিব্রত না করার জন্য তিনি অনুরোধ জানান। কেন্দ্র পরিবর্তন করে কোনোভাবেই টিকা নেয়া যাবে না।
তিনি আরো বলেন, টিকা গ্রহণের জন্য পূর্বের নিয়মে আপনার ফোনে মেসেজ যাবে। শুধুমাত্র মেসেজ পেলেই উল্লিখিত তারিখে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে টিকা রেজিস্ট্রশন কার্ড এবং প্রাপ্ত মেসেজসহ মোবাইল সাথে এনে টিকা গ্রহণ করবেন। বিদেশগামী ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথানিয়মে রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণ করতে হবে। সৌদি আরব ও কুয়েত ব্যতীত উনারা সরকার নির্ধানিত ৭টি টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। আজ ২০০ জনকে টিকা প্রদান করা হবে। এছাড়াও প্রতিদিন গড়ে দেড়শ জনকে টিকা প্রদান করা হবে। দোহারে মোট চার হাজার ডোজ টিকা এসেছে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied