মান্দায় অস্ত্রসহ ব্যবসায়ী আটক
নওগাঁর মান্দায় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলিসহ মিজান শেখ (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার (১২ জুলাই) রাত ১টার দিকে উপজেলার কিত্তলী গ্রামের জ্যোতি কোল্ড স্টোরেজের পাশ থেকে তাকে আটক করেন র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আটক মিজান শেখ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার প্রসাদপুর বাগদোয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় র্যাব-৫ সিপিসি-২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে সোমবার রাত ১টার দিকে মান্দার কিত্তলী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় কিত্তলী গ্রামের জ্যোতি কোল্ড স্টোরেজের পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলিসহ মিজান শেখকে আটক করা হয়।
আরো জানা যায়, মিজান শেখ জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। মিজান শেখ একজন অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে