ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-১১-২০২২ দুপুর ৪:৪৮

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২দিন ব্যাপি বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর)  দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় ও  ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার রতন কুমার অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, টিএন খানম সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিরন্ময় দেব প্রমুখ। অনুষ্ঠানে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেওয়া  শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভাবনা ও আবিষ্কারের মাধ্যমে জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রগতিশীল জাতি গঠনে ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন। উক্ত বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডে দশটি বিদ্যালয় এবং দুটি কলেজের মোট ৬০ জন শিক্ষার্থী  অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলার প্রজেক্ট তৈরিতে ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার