ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মাল্টা বাগানে স্বপ্ন বুনছে জুড়ীর সুজন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ২:৮

নিজ হাতে গড়া মাল্টার বাগান। বাগানে সারিবদ্ধ গাছের সবুজ পাতার ফাঁকে ডালে ডালে ঝুলছে মাল্টা। অনেক গাছ আবার ফলের বাড়ে নুয়ে পড়েছে। মাল্টার বাগান দেখতে অনেকেই ভিড় করছেন হরহামেশা। উচ্চ
শিক্ষিত হয়েও চাকুরীর পিছনে না ঘুরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সুজন নিজ হাতের মায়াবী ছুয়ায় গড়ে তুলেছেন  মাল্টার বাগান। মাল্টার এ বাগান প্রতিনিয়ত সুজনকে স্বপ দেখাচ্ছে। এদিকে সুজনের মাল্টা বাগান নতুন করে জেলার মাল্টা চাষের ক্ষেত্রে সম্ভবনা জাগাবে বলে আশা করছে কৃষি বিভাগ।

আট  বছর আগে  উপজেলার পশ্চিমজুড়ী  ইউনিয়নের বাছিরপুর গ্রামের ছিদ্দিকুর রহমান মাষ্টারের ছেলে মশিউর রহমান সুজন সখের বসে পরীক্ষামূলক দুইটি  মাল্টার চারা রোপণ করেন। সে বর্তমানে মৌলভীবাজার‌ সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করার পাশাপাশি গড়ে তুলেছেন এ মাল্টার বাগান। ২০১৫ সালে লাগানো দুটি মাল্টার চারায় ব্যাপক ফলন আসে  ২০১৯ সালে। এতে উৎসাহ পেয়ে সুজন উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ নেওয়ার পর ২০২০ সালে উপজেলা কৃষি অফিস ১০ শতাংশ জমিতে রোপন করার জন্য তাকে ৩০ টি চারা দেন। পরে ২০২১ সালে ৪০ শতকে মিশ্র বাগান করার জন্য আরো ৪০ টি মাল্টার ও ৬০ টি কমলার  চারা দেন কৃষ বিভাগ। এবছর ২০-২৫ টি মাল্টার গাছে ব্যাপক ফলন হলেও আগামীতে ১০২ টি কাছে ভালো ফলন হওয়ার আশা করছেন সুজন। উপজেলা কৃষি অফিস থেকে সার, কীটনাশক, স্প্রে মেশিন পাওয়ার পাশাপাশি নিয়মিত পরামর্শ পেয়েছেন বলে জানান এ মাল্টা চাষী। প্রতিদিন তার এ ফলের বাগান দেখতে উপজেলার অনেক মানুষ ভিড় করছে। তাকে অনুসরণ করে এলাকায়  বিছিন্নভাবে অনেকেই মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন। 

সুজন  বলেন, বাজারে  বিভিন্ন জাতের ফলে ফরমালিন ব্যবহারে মানবদেহে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। নিজের পরিবার ও  মানুষ যাতে নিরাপদ ফল খেতে পারে এ  চিন্তা থেকেই  কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে মাল্টার বাগান করেছি। অল্প পরিশ্রমে কম খরচে মাল্টা চাষ করে লাভবান হওয়া যায়। তার বাগানে দার্জিলিং  জাতের ১০২ টি মাল্টার গাছ রয়েছে। চারা রোপণের দুই বছর পর ফলন শুরু করে। তিন বছর পর একটি গাছে পুর্ণাঙ্গরূপে ফল ধরা শুরু করে। প্রতিটি গাছে ৩০০ থেকে ৪০০টি ফল আসে। তার বাগান দেখে অনেকেই মাল্টা চাষের প্রস্তুতি নিচ্ছে। 

জুড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, শিক্ষিত বেকার যুবকরা যাতে মাল্টা চাষ করে স্বাবলম্বী হতে পারে সে লক্ষ্যে তাদেরকে  উদ্বুদ্ধ করা হচ্ছে। মাল্টা চাষ করে সুজন সফল হয়েছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় তাকে পরামর্শ হচ্ছে।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সামছুদ্দিন আহমদ বলেন, কৃষি বিভাগের সহযোগিতায় জেলার বিভিন্ন উপজেলায় বানিজ্যিক ভাবে মাল্টা চাষ শুরু হয়েছে। এ অঞ্চলের মাটিতে মাল্টা চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। জেলার জুড়ী, বড়লেখা, শ্রীমঙ্গল, কুলাউড়া  উপজেলার মাল্টা চাষীদের আমরা পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছি।

এমএসএম / প্রীতি

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার