ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের উদ্যোগে সাড়ে দশ হাজার পরীক্ষার্থী দিলো বৃত্তি পরিক্ষা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ৩:১৫
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি প্রকল্প এর উদ্যোগে জেলা ও মহানগরে ৭শটি কেজি স্কুলের অংশ গ্রহনে ২৩২টি কেন্দ্রে প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল দশটা থেকে শুরু হয় পরীক্ষা শেষ হয় দুপুর ১২ টায়। 
 
সকাল থেকে জেলা এবং মহানগরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাষ্টাসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্তৃপক্ষ বলছেন গেলো করোনা মহামারীতে  দীর্ঘ দুই বছর  স্কুল  বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার যে  ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে বৃত্তি পরিক্ষা নিচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলো। অভিভবকরা বলছেন এতে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ বাড়ার পাশাপাশি  মেধা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হবে। কোনাবাড়ী কুদ্দুস নগর নবদিগন্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুন্নাহার মুন্নী বলেন,পড়াশোনায় মনোযোগ বাড়াতে মেধা বিকাশের লক্ষ্যে এই পরিক্ষা নেয়া হচ্ছে। কোনাবাড়ী মেট্রো স্কুল এন্ড কলেজের প্রশাসনকি কর্মকর্তা নূরে আলম বাবু বলেন,এই ধরনের প্রতিযোগীতার মাধ্যমে পুনরায় আবার মনযোগী হয়ে উঠবে শিক্ষার্থীরা। কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমির এক অভিভাবক বলেন,মহামারীর কারণে স্কুল বন্ধ থাকায় পড়াশোনার  যে ক্ষতি হয়েছে তা পুরন করে আবার গতানুগতিক ধারায় ফিরে আসবে আশা করছেন তিনি।
 
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাষ্টার বলেন,শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বৃত্তি পরিক্ষার বিকল্প নেই। বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে।তিনি আরো বলেন,গাজীপুর কেজি এসোসিয়েশন প্রতি বছর এই বৃত্তি প্রকল্পের ব্যবস্থা করে যাবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার