ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

হাকালুকি হাওর থেকে পাখিসহ শিকারি আটক : মুচলেকায় মুক্ত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ১২:৪৩

মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরের জুড়ী অংশে অভিযান চালিয়ে ১৫ টি পাখিসহ দুই শিকারিকে আটক করে এলাকাবাসী। পরে খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী ও সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদ ঘটনাস্থলে ছুটে যান। পরে এলাকাবাসীর উপস্থিতিতে  বস্তায় মোড়ানো ১০ পাখি অবমুক্ত করা হয়। আহত ৩ টি পাখিকে চিকিৎসা দেওয়ার জন্য জুড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়  এবং মৃত দুটি পাখিকে মাটি চাপা দিন।

পরে সহকারী বন সংরক্ষক  পাখি শিকারি বেলাগাও গ্রামের মনতাজ আলীর ছেলে ছায়েব আলী ও মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ হোসেন কে আর পাখি শিকার করবেন না মর্মে  মুচলেকা নিয়ে  ছেড়ে দেন। শনিবার (২৬ নভেম্বর) সকালে হাকালুকি  হাওরের বিভিন্ন এলাকায় পাখি শিকার কালে  এই পাখিসহ দুই জনকে আটক করে এলাকাবাসী।

পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক বলেন, শীত মৌসুমে পাখিদের কলরবে মুখরিত থাকে হাওর এলাকা। এসময় বালি হাঁস, পাতিহাস, ল্যাঞ্জার হাঁস, কানাবগি, লালবগি, শামুকখুরসহ দেশি বেদেশি পাখি বিচরণ করে। এ সুযোগে পাখি শিকারিরা বিষটোপ ও বিভিন্ন ফাঁদ পেতে পাখি শিকার করে। পাখি শিকারীদের দমন করা না গেলে দিন দিন ঐতিহ্যবাহী পাখিগুলো হারিয়ে যাবে এবং এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।

সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাওর এলাকায় গিয়ে পাখি শিকারীদের এলাকাবাসীর সহায়তায় ধরি। এসময় তাদের কাছ থেকে পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয় এবং আহত ৩ টি  পাখিকে চিকিৎসার জন্য প্রাণিসম্পদ কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। পরে এলাকাবাসীর উপস্থিতিতে আর পাখি শিকার করবেন না মর্মে  মুচলেকা নিয়ে  শিকারিদের ছেড়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। পরে এলাকাবাসীর উপস্থিতে শিকার হওয়া পাখি গুলো কে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিম চৌধুরী বলেন, শীত আসলে পাখি শিকারিদের উৎপাত বেড়ে যায়। পাখি শিকারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রীতি / প্রীতি

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার