ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ১:৭

ময়মনসিংহের গফরগাঁও টু ভালুকা সড়কে শনিবার সকালে রাওনা ইউনিয়নের ধোপাঘাট এলাকায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটো রিকশার যাত্রী মোখলেছ (৬০) নিহত হয়েছে।সে ছয়ানী রসুলপুর ইউয়নের হুলকি শেখের ছেলে ।এঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত মোখলেছ চার সন্তানের জনক অটো রিকশা দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে গফরগাঁওয়ে আসছিল। সকাল সাড়ে ৬ টার দিকে গফরগাঁও টু ভালুকা সড়কে ধোপাঘাট বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি একটি পিকআপের সাথে অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটো রিকশার যাত্রী ছয়ানী রসুলপুর ইউয়নের মোখলেছ, একই এলাকার এমদাদুল(৫০) ও অটো রিকশা চালক রাওনা ইউনিয়নের আমিনুল(৩৫)গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোখলেছকে মৃত ঘোষনা করে।গুরুতর আহত এমদাদুল ও আমিনুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, অটো রিকশার ১জন যাত্রী নিহত ও চালকসহ দুই জন গুরুতর আহত হয়েছে। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রীতি / প্রীতি

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ