ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিয়েবাড়িতে ‘কীটনাশক মেশানো’ চা পানে ১২ জন হাসপাতালে 


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ১:৫৫

লালমনিরহাটের পাটগ্রামে এক বিয়েবাড়িতে কীটনাশক মেশানো চা পান করে বিষক্রিয়ায় ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাগজীপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, রফিকুল ইসলামের মেয়ের বিয়ের কার্যক্রম চলাকালে আমন্ত্রিত অতিথিদের চা পান করানো হয়। সেই চা খাওয়ার পর থেকে সবাই অসুস্থ হয়ে পড়েন। বরপক্ষের আত্মীয়রা ধারণা করছেন, রান্নাঘরে চায়ের পাতার কাছে কীটনাশকের পাত্র থাকতে পারে। চা বানানোর সময় ভুলবশত কীটনাশক মিশে যাওয়ায় ওই চা পান করেই অসুস্থ হয়ে পড়েছেন তারা।

পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসারত বরের বোন জাহানারা বেগম বলেন, নাস্তা ও চা খাওয়ার পরেই শরীর অসুস্থ হতে শুরু করি। কিছুক্ষণ পরে দেখি আমার পাশে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। পরে বিয়ে বাড়ির লোকজন আমাদের উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করান। হাসপাতলে থাকা অবস্থায় জানতে পারি বিষক্রিয়ায় আমরা অসুস্থ হয়েছি।

তবে এই ব্যাপারে ওই বিয়ে বাড়ির সবাই বলছেন, এত বড় ভুল হতে পারে না। প্রতিবেশী বা অন্য কেউ  শত্রুতার জেরে কাজটি করতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অসুস্থদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ স্পষ্ট। ১০ জনের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে হচ্ছে।

 

 

প্রীতি / প্রীতি

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার