ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্চে খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২৩


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ৪:১৪

পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে আগামিকাল খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ দুপুর ১২টায় বার কাউন্সিল চত্তওে বিএনপি সমথির্ত শহীদ-খোকন পরিষদ সংবাদ সম্মেলন করে সাইফুল-তারা পরিষদের বিরুদ্ধে সমতিরি নির্বাচনি আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ তোলে। অপরদিকে দুপুর ১টায় পাল্টা অভিযোগ তুলে সমিতির সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত সাইফুল-তারা পরিষদ।

শহীদ-খোকন পরিষদ বলেন,সাইফুল-তারা পরিষদ নিজেদের ইচ্ছামত লিয়াকত আলী মোল্যাকে নির্বাচন কমিশন চেয়ারম্যান নিযুক্ত করিয়া ৩ সদস্যের একটি পরিষদ গঠন করেছেন। বর্তমান সভাপতি-সাধারন সম্পাদক নির্বাচনকে নিরপেক্ষ হতে দিবে না বলে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে বলে তারা সংবাদ সম্মেলনে জানান। তারা বলেন,কোন আইনজীবীর বাড়িতে বাবর ভবনে যেয়ে ভোট চাওয়া যাবে না,আইনজীবী ব্যতিত কেউ প্রজেকশান মিটিং-এ থাকতে পারবে না ,কোন আইনজীবী উপঢেীকন গ্রহণ বা প্রদান করতে পারবে না, কোন দল বা গোষ্ঠের নামে অনুষ্ঠান করতে পারবে না বলে বিধিমালায় থাকলেও সাইফুল-তারা পরিষদ তা
মানছে না।

অন্যদিকে দুপুর ১টায় সাইফুল-তারা পরিষদ সংবাদ সম্মেলন করে বলেন প্রতিপক্ষের অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন। হার নিশ্চিত জেনে নির্বাচনের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন অভিযোগ তারা দাড় করার অপচেষ্টা করছে বলে সাইফুল তারা পরিষদ জানান। বর্তমান সভাপতি এড.সাইফুল ইসলাম বলেন, নির্বাচন কেন্দ্রিক যে সংবাদ সম্মেলন প্রতিপক্ষ করেছে তা সম্পূর্ন অসত্য। অন্যদিকে তিনি অভিযোগ করেন,নির্বাচনের পূর্বে পরিচিতি সভা একবারের বেশী কোন প্রার্থী করতে পারবে না। কিন্তু শহীদ-খোকন পরিষদ ২বার পরিচিতি সভা করেছে। তাদের পছন্দ ব্যক্তিকে নির্বাচন কমিশনে রাখা হয়েছে। পূর্বেও

তারা ভিত্তিহীন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করে আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট করেছে বলে তিনি জানান। এড.সাইফুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামীকাল নির্বাচনের সময় আপনারা উপস্থিত থেকে পর্যবেক্ষন করবেন।

প্রীতি / প্রীতি

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়