পটুয়াখালীতে ৫০ টি সুন্ধি কচ্ছপ উদ্ধার ও অবমুক্ত
পটুয়াখালীরতে ৫০ টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর শাখার সদস্যরা। শনিবার সকালে পৌর শহরের চৌরাস্তা এলাকার একটি বাস থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। পরে দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া খালে এসব কচ্ছপ অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলামসহ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের কলাপাড়া উপজেলার টিম লিডার রাকায়েত আহসান দৈনিক সকালের সময়কে জানান, বস্তায় করে এসব কচ্ছপ কুয়াকাটা থেকে বিআরটিসি বাসে পাবনা নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তবে এসময় কচ্ছপ বহনকারী কাউকে সনাক্ত করা যায়নি। তিনি আরও বলেন, আগে এসব কচ্ছপ কুয়াকাটা থেকে বেনাপোলের পরিবহন গুলোতে পাচার করা হইতে। বেনাপোলের গাড়িতে নিয়মিত অভিযান পরিচালনা করায় বিকল্প পথে কচ্ছপ পাচার করা হচ্ছিল।
পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো: তারিকুল ইসলাম জানান, উদ্ধারের পরে ৫০ টি সুন্ধি কচ্ছপ পটুয়াখালী বনবিভাগে নিয়ে আসা হয়। বিরল প্রজাতির এসব কচ্ছপ ৭'শ' গ্রাম থেকে ১ কেজি ওজনের। পটুয়াখালী সদর উপজেলার রিসোর্স সেন্টার সংলগ্ন সরকারী খালে কচ্ছপ গুলো অবমুক্ত করা হয়েছে।
পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দৈনিক সকালের সময়কে বলেন, ‘সংগঠনটিকে আমরা বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। এরই ফলে তারা বিভিন্ন জায়গা থেকে বন্দি বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করতে বন বিভাগকে সহায়তা করে। তিনি আরও বলেন, ‘পরিবেশের জন্যই বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ করা দরকার। বনের পাখি শিকার করলে আইন অনুযায়ী কী শাস্তি আছে এবং পরিবেশের ওপর কী প্রভাব পরে এই সংগঠন প্রত্যন্ত এলাকায় আমাদের এই বার্তা পৌঁছে দিচ্ছে।’
প্রীতি / প্রীতি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার