ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর জনসমাবেশে চুরি হওয়া মোবাইলসহ গোয়ালন্দে গ্রেপ্তার ২


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ৪:২৮

সোহাগ মিয়া গোয়ালন্দ -

রাজবাড়ীর গোয়ালন্দে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর যশোরের জনসমাবেশে চুরি হওয়া ১২টি মোবাইল ফোনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া এলাকার আব্দুল লতিফ এর ছেলে ইমরান (৩৭) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাঠের পুল এলাকার হারুন ভূইয়ার ছেলে মো. সোহাগ ভূইয়া (২৬)।
শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাস যোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উপর দিয়ে যাওয়ার সময় তাদেরকে প্রধানমন্ত্রীর জনসমাবেশে চুরি হওয়া ১২টি মোবাইল ফোনসহ পুলিশ গ্রেপ্তার করে। 

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। তিনি আরও জানান, এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানায় মামলা নং-২৯, তারিখ- ২৫/১১/২০২২ খ্রিঃ ধারা- ৪১১ পেনাল কোড রুজু করে গ্রেপ্তারকৃত আসামীদরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিচে উদ্ধারকৃত মোবাইল ফোনের নাম ও আইএমই নম্বর দেওয়া হলোঃ-

(১টি Oppo A53, যার IMEI-865026050280159, 865026050280142, ১ টি Samsung J-210F, যার IMEI-352801086459778, ১টি Techno SPARK, ১টি HUAWEI HONOR, ১টি LAVA E10 (বাটন), ১টি Redmi MIUI, ১টি honor A1 Camera, ১টি VIVO A1 DUAL Camera, ১টি Samsung J7 Prime, ১টি itel SUPER Camera, ১টি Nokia (বাটন),যার IMEI-357723107456705, ১টি Winster WS104 (বাটন),যার IMEI-35714057003896)

উদ্ধার হওয়া মোবাইল ফোন ও গ্রেপ্তারকৃত দুই জনের ছবি 

প্রীতি / প্রীতি

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত