ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে মারলো বিএসএফ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৭-১১-২০২২ দুপুর ৪:৫১

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মোঃ শরিফুল ইসলাম সাদ্দাম (২৮) নামে এক বাংলাদেশীকে বিএসএফের বন্দুকের বাট দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে।  

রবিবার (২৭ নভেম্বর) সকালে সীমান্ত এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এর আগে ওই দিন ভোরবেলা উপজেলার গেন্দুকরি সীমান্ত থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে তাদের ক্যাম্পে নিয়ে বন্দুকের বাট ও লাঠি দিয়ে পিটুনি দিলে সে গুরুতর আহত হয়। 

নিহত শরিফুল ইসলাম সাদ্দাম গোতামারী এলাকার আছিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রকৃতির ডাকে শনিবার ভোরবেলা শরিফুল বাংলাদেশের অভ্যন্তরের ৯০১ নম্বর পিলারের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাকে চোর সন্দেহে ক্যাম্পে ধরে নিয়ে যায়। পরে ক্যাম্পের সদস্যরা তাকে লাঠি ও বন্দুকের বাট দিয়ে দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। 

এতে শরিফুল অসুস্থ হয়ে পড়লে বিএসএফ সদস্যরা তাকে বাংলাদেশের গোতামারী ইউনিয়নের ভুটিয়ামঙ্গল নামক সীমান্ত এলাকায় তাকে ফেলে দিয়ে যায়। পরে সেখান থেকে রবিবার সকালে শরিফুলের পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, সীমান্ত এলাকা থেকে আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করা হলেও বিএসএফ'র প্রহারে তার মৃত্যু হয়েছে কি না তিনি নিশ্চিত নন। তবে মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হলেই মৃত্যুর কারন জানা যাবে। 

প্রীতি / প্রীতি

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার