ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দর্শনায় আখচাষী কল্যাণ সংস্থা'র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম মানিক, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম মানিক, দামুড়হুদা
প্রকাশিত: ২৭-১১-২০২২ বিকাল ৫:৩

মিল বাঁচাও, আখচাষী বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে কেরুজ চিনিকল মিলস্ গেট আখচাষী কল্যাণ সংস্থা'র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে গঠন করা হয়েছে নতুন কমিটি।  ২৬ নভেম্বর বেলা ১১ টার সময় মা ও শিশু জেনারেল হাসপাতাল ও কল্যাণ সংস্থার অফিস প্রাঙ্গনে এ দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

কেরুজ চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কম্পানীর মহাব্যবস্থাপক(কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তোফাজ্জেল হক, আখচাষী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বারী,  কেরুজ চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আখচাষী কল্যাণ সংস্থার উপদেষ্টা হুমায়ুন কবীর, খালেকুজ্জামান,  কেরুজ অবসরপ্রাপ্ত সিআই আমির হোসেন, জয়নাল আবেদীন নফর, নজরুল ইসলাম প্রমুখ। 

আলোচনার শুরুতেই মা ও শিশু জেনারেল  হাসপাতাল পরিচালনা পরিষদের পরিচলক ও আখচাষী কল্যাণ সংস্থার সহ-সভাপতি ওমর আলী বিগত বছরের আয় ব্যায়ের হিসাব তুলে ধরেন। এবং আলোচনা শেষে সবার মতামতের ভিত্তিতে আখচাষী কল্যাণ সংস্থা'র নতুন কমিটি গঠন করা হয়। 

নতুন কমিটির সদস্যরা হলো সভাপতি আব্দুল হান্নান সাধারণ সম্পাদক আব্দুল বারী, সহ-সভাপতি ওমর আলী, সহ-সম্পাদক জয়নাল আবেদীন নফর, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান, সাহিত্য সম্পাদক জহুরুল হক, ক্রীড়া সম্পাদক ফরিদ আহাম্মদ ও শহিদ লতিফ মিল্টন, ইউনুছ আলী, শাহানাজ পারভীন বেবী ও ফাহিমা খাতুনকে নির্বাহী সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ করন হয়। 

 

প্রীতি / প্রীতি

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ