কাশিমপুর কারাগারে বন্দি হাজতির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে।শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
মারা যাওয়া বন্দী হলেন, মুন্সিগঞ্জের টংগীবাড়ি থানার বরুন্দা এলাকার মৃত শফিক উদ্দিনের ছেলে শাওন মাহমুদ রতন (৩৯)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আমিরুল ইসলাম।
জেল সুপার জানান, রাত পৌনে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি অবস্থায় শাওন মাহমুদ রতন বুকে ব্যথা অনুভব করে। এ সময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ কারাগারে তার হাজতি নং-১৬৬১/২২।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে শেরে বাংলা নগর থানার মামলা নং ৩টি মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রীতি / প্রীতি
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ