ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ইফা পরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-১১-২০২২ বিকাল ৫:৩৪

ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক তৌহিদুল আনোয়ারকে অপসারনের দাবিতে মানববন্ধন করেছে দূর্নীতি প্রতিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন ‘দূর্নীতিমুক্ত চট্টগ্রাম চাই’। গত শনিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লব চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক আফতাব উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব আওলাদ হোছাইনের সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ফয়সাল। 

এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ দূর্নীতিবাজদের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে। ব্যাপক দূর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, ধর্মীয় সম্প্রীতি নিয়ে বিতর্ক, সুন্নী আকীদার আলেমদের সরকারি খরচে হজ্ব পালন থেকে বঞ্চিত করাসহ নানা অনিয়ম দূর্নীতির সাথে সম্পৃক্ত ইসলামিক ফাউন্নডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক তৌহিদুল আনোয়ার। এমন কর্মকর্তার কারণে বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের সুনাম ক্ষুন্ন হচ্ছে।  

প্রধানমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী এবং ধর্ম সচিবের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের জনসভায় আসার পূর্বেই যেন এই কর্মকর্তাকে অপসারণ করে শাস্তির আওতায় আনা হয়। সভাপতি বলেন, ইফা চট্টগ্রাম বিভাগের পরিচালকের দূর্নীতি খুবই দুঃখজনক। 

জামিয়াতুল ফালাহ মসজিদের মাঠ ভাড়া দিয়ে কৌশলে বড় অংকের দূর্নীতির পাশাপাশি সেখানে গাড়ীর শো রুম ভাড়া দিয়ে টাকা ফান্ডে জমা না করে নিজের পকেটে জমা করেন। মাহফিলের মাঠের ভাড়া ও পানির বিল আত্মসাৎ করেন। বক্তব্য রাখেন, ঢাবি ছাত্রনেতা মোফাচ্ছিরুল হক বাচ্চু, ছাত্রনেতা ইস্কান্দার আলম, চবি ছাত্রনেতা মো. জুয়েল, ছাত্রনেতা এম.এ তৈয়ব প্রমুখ।

প্রীতি / প্রীতি

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী