ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় নৈশপ্রহরীকে বেঁধে চুরি


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২১ বিকাল ৬:১০

নওগাঁর মান্দায় নৈশপ্রহরীর হাত-পা বেঁধে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১২ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার কালিকাপুর বাজারে শ্যামল ভ্যারাইটি স্টোর নামে একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে।

বাজারের নৈশপ্রহরী মুকুল হোসেন জানান, সোমবার রাতে বাঁশি বাজিয়ে বাজারের বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছিলাম। হঠাৎ রাত ৩টার দিকে একটি পিকআপ এসে বাজারে দাঁড়ায়। এরপর চালক গাড়ি থেকে নেমে পানির খোঁজ করেন। একই সময়ে ওই গাড়ি থেকে মুখোশ পরা ৫-৬ জন  নেমে মুখে টেপ লাগিয়ে দেয় এবং হাত-পা বেঁধে ফেলে। এরপর ওই মুখোশ পরিহিত চোরেরা তালা ভেঙে দোকানে থাকা টাকা-পয়সা নিয়ে যায়। সেখান থেকে উদ্ধার হয়ে চুরির বিষয়টি বাজারের বাসিন্দাদের জানা‍ই। ভোর ৪টার দিকে দোকান মালিক শ্যামল চন্দ্র মণ্ডলকে জানানোর পর তার ছোট ভাই লিটনকে সঙ্গে নিয়ে দোকানে আসেন। 

দোকান মালিক শ্যামল জানান, দোকানে চুরির বিষয়টি জেনে এসে দেখি চোরেরা ক্যাশবাক্স ভেঙে আনুমানিক ৩ লোখ টাকা নিয়ে গেছে। তিনি আরো বলেন, লকডাউনের কারণে ব্যাংকে যেতে না পারায় ক্যাশবাক্সে প্রায় ৩ লাখ টাকা জমানো ছিল। জমানো সমুদয় টাকা নিয়ে গেছে। 

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ঘটনার বিষয়টি অবগত হয়েছি। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬