ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে যুবদল নেতা বাবলু হত্যায় ২ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৮-১১-২০২২ বিকাল ৫:১

রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক সামসুল আলম বাবলু হত্যা মামলায় দুই জনের ফাঁসি ও ৫ যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন এই রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো- রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু ও স্থানীয় সন্ত্রাসী সানোয়ার রহমান জকি। দন্ডপ্রাপ্তদের মধ্যে সানোয়ার রহমান জকি পলাতক রয়েছে।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলো- রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার মৃত জামাল মিয়ার ছেলে ইয়াকুব, বাবলু মিয়ার ছেলে রানা, কালুখালী উপজেলা হুগলাডাঙ্গী এলাকার আকমল বিশ্বাসের ছেলে রশিদ, রাজবাড়ী পৌরসভার আজিজ দেওয়ানের ছেলে শাহিন ও বেড়াডাঙ্গা এলাকার আজিজ খানের ছেলে ফরহাদ হোসেন বাপ্পি। যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তদের মধ্যে রানা ও ফরহাদ হোসেন বাপ্পি পলাতক রয়েছে।

রায়ে রাজবাড়ী পৌরসভা এলাকার খাইরুল, উজ্জল, আরিফ মন্ডল ও আরিফ মিয়া নামের ৪ আসামীর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ার কারণে গঠিত অভিযোগের দায় থেকে খালাস প্রদান করা হয়েছে।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. উজির আলী শেখ বলেন, ২০১২ সালে ২৪ আগষ্ট রাতে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহবায়ক বাবলুকে গুলি করে হত্যা করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১৬৪ ধারায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও ১৯ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে বিজ্ঞ আদালতের বিচারক এই মামলায় রায় ঘোষনা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছেন।

আসামীপেক্ষর আইনজীবী বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

প্রীতি / প্রীতি

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত