ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে এসএসসিতে এবারও এগিয়ে মেয়েরাই


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-১১-২০২২ বিকাল ৫:২৭

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, গতবারের মতো এবারও এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলে পাশের হার এবং জিপিএ ৫ এ এগিয়ে রয়েছে মেয়েরা।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১টার পর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপরই চট্টগ্রামের বিভিন্ন স্থানে আনন্দে মেতে উঠতে দেখা যায় আশানুরূপ ফলপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদেরকে।

উল্লেখ্য, এবার চট্টগ্রামের ১ হাজার ৯২ টি বিদ্যালয়ের শিক্ষার্থী ২১৩ টি কেন্দ্রে পরীক্ষায় বসেন। ১ লাখ ৫০ হাজার ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন।

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট পাশের হার ৮৭.৫৩ শতাংশ। যেখানে, ছাত্র ৮৭.৩৩ শতাংশ ও ছাত্রী ৮৭.৬৯ শতাংশ। জিপিএ ৫ বিবেচনায়ও এগিয়ে রয়েছে মেয়েরা। ১০ হাজার ৮ শত ৮৯ জন জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীর বিপরীতে ছাত্র'র সংখ্যা ৭ হাজার ৭ শত ৭৫ জন।

 পাশের হারে এগিয়ে আছে বিজ্ঞান বিভাগ, ৯৬.৮১ শতাংশ। মানবিক ও ব্যাবসায় শিক্ষা বিভাগে যথাক্রমে ৭৮.৮২ শতাংশ ও ৯১.৩০ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ এ মেয়েদের পাশের হার ছিলো ৯১.৯৯ শতাংশ, যেখানে ছেলেরা ৯০.১৪ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্ত মেয়ে ৭ হাজার ৪ শ ৯ জন, এবং ছেলে ৫ হাজার ৩ শ ৮২ জন। চলতি বছর সহ টানা দু' বছর ধরে পাশ এবং জিপিএ ৫ এর হার বিবেচনায় চট্টগ্রামে আধিপত্য মেয়েদের।

 

 

প্রীতি / প্রীতি

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী