পটুয়াখালীতে বিএনপি নেতা শাহজাহান খানের জানাজায় মানুষের ঢল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি পটুয়াখালী জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য বিশিস্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শাহজাহান খানের দ্বিতীয় জানাজায় মানুষের ঢল।
আজ ২৯ নভেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় বড় মসজিদ সংলগ্ন পুরাতন আদালত মাঠে দ্বিতীয় জানাজা নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।
এ সময় মরহুম শাহজাহান খানের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশারফ হোসেন, সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান মোশতাক আহমেদ পিনু, মরহুমের ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিপলু খান, জেলা বিএনপির সদস্য মোঃ দেলোয়ার হোসেন খান নান্নু।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী।
জানাজা নামাজ পরিচালনা করেন বড় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সঈদ। শাহজাহান খান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
প্রীতি / প্রীতি
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার