জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না হওয়াতে স্যাভলন খেয়ে আত্মহত্যা করেছে প্রমা দত্ত নিঝুম (১৬) নামে এক শিক্ষার্থী। নিঝুম উপজেলার টাংগাব ইউনিয়নের বাঁশিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নির্মল চন্দ্রের মেয়ে ও পৌরশহরে অবস্থিত খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, এসএসসির ফলাফল সোমবার দুপুরে ঘোষণা হলে প্রমা দত্ত নিঝুম বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৬৭ প্রাপ্ত হয়। কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ায় সে বিষন্নতায় পড়ে। পরে বিকেলের দিকে পরিবারের সদস্যদের অগোচরে স্যাভলন খেয়ে অসুস্থ হয়ে যায়।
খোঁজ পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।
প্রীতি / প্রীতি
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন