টঙ্গীতে রিক্সা চালিয়ে দুই সহোদরের জিপিএ- ৫ অর্জন
গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে পড়াশুনা করতো একই পরিবাররের দুই সহোদর। পরিবাররের অস্বচ্ছলতার কারণে রিক্সা চালিয়ে এস এস সি ২০২২ ইং পরিক্ষায় অংশগ্রহন করে জিপিএ- ৫ অর্জন করলেন সহোদও দুই ভাই মিনহাজুল আবেদীন (নয়া) ও তৌহিদুর রহমান (নিশাত)।
জানা যায়, মিনহাজুল ও তৌহিদুল এর বাবা মো. মোশাররফ হোসেন আগে গার্মেন্টস ব্যবসা করতেন। বড় ধরণের ক্ষতির সম্মুখীন হয়ে টঙ্গীতে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ব্যবসায় ক্ষতি হওয়ায় পাওনাদারের চাপে তার দুই ছেলেও রিক্সা চালানো শুরু করে। রাতে টঙ্গীর বিভিন্ন অঞ্চলে রিক্সা চালিয়ে যা উপার্জন হতো তার সবটুকুই সকালে বাবার হাতে তুলে দিতেন ২ সন্তান। সকালে স্কুলে ক্লাশ করে সন্ধ্যায় রিক্সা চালাতেন দুই ভাই।
মিনহাজুল ও তৌহিদুল জানায়, বাবার ব্যবসায় লোকসান হবার পর থেকে বাবার একার পক্ষে সংসার চালিয়ে পাওনাদারদের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছিলো না। তাই আমরা ২ ভাই পড়াশোনার পাশাপাশি রিক্সা চালানোর সিদ্ধান্ত নেই। তবে আয়ের চেয়ে ঋণের পরিমাণ বেশী হওয়ায় পড়াশুনার খরচ চালানো কষ্টকর ছিলো। আজকে আমার এই অর্জনের পিছনে সবচাইতে বড় অবদান রয়েছে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ আমাদের আবিভাবক ওয়াদুদুর রহমান স্যার। স্যারের দেওয়া সুযোগ সুবিধার কারণে আমাদের পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। পরিবারে অভাব অনটনের কারণে দিনে ক্লাশ করে সন্ধ্যায় ২ ভাই মিলে টঙ্গীর বিভিন্ন জায়গায় রিক্সা চালাতাম। রিক্সা চালিয়ে পাওনাদারদের টাকা পরিশোধ ও নিজেদের পড়ালেখার খরচ চালাতাম। আমাদের অবিভাবক ওয়াদুদুর রহমান স্যার আমাদের স্বপ্নকে বড় করে দেখেছেন। তিনি বলেছেন আমাদের ডাক্তার হওয়া ও লেখাপড়া চালিয়ে যেতে তিনি সার্বিক সহযোগীতা করবেন। আমরা প্রিয় শিক্ষকসহ বিদ্যালয়ের সকল শিক্ষকদের কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকবো।
তারা আরোও জানায়, আমাদের বাবা অসুস্থ ছিলো। টাকার জন্য সঠিক চিকিৎসা করাতে পারিনি। যখন আমরা স্বচ্ছল ছিলাম তখন আমাদের ২ ভাইয়েরই স্বপ্ন ছিলো আমরা ডাক্তার হবো। আমাদের এস এস সি ফলাফল এর পর এ ইচ্ছা আরোও তুখোড় হয়ে গেলো। কিছুদিন আগে আমাদের বাবা গুরুতর অসুস্থ হয়ে গেলে টাকার অভাবে সুচিকিৎসা করাতে পারি নি। তাই আমরা দুই ভাই ডাক্তার হয়ে সুবিধাবঞ্চিত লোকদের সুচিকিৎসার ব্যবস্থা করবো এটাই আমাদের স্বপ্ন।
দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল গণ গ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা মোঃ তানভীর জানান, তারা দুই ভাই খুব মেধাবী। আমার সাথে পরিচয় হবার পর থেকেই আমি বিভিন্ন সময় তাদের অনুপ্রেরণা ও উৎসাহ দিয়ে থাকতাম। এছাড়াও তারা তাদের স্বপ্ন অর্জনে কি পদক্ষেপ নেয়া উচিৎ তা পরামর্শ দিয়ে থাকতাম। তারা দুই ভাই এতো সুন্দর ফলাফল করায় খুব আনন্দ লাগছে। দুই ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তারা যেনো তাদের ডাক্তার হবার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়।
টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বলেন, আমাদের স্কুলের ২ শিক্ষার্থী মিনহাজুল ও তৌহিদুল। তারা ২ ভাই একসাথে এস এস সি পরিক্ষায় আংশগ্রহন করে জি পি এ ৫ অর্জন করেছে। এবিষয় টি সত্যিই খুব সুখকর। স্কুলে ভর্তি হবার পর থেকে আমি ওদের সার্বক্ষণিক খোজ খবর রেখেছি। যতটুকু সম্ভব তাদের সহযোগীতা করেছি। তাদের স্কুলের বেতন ও অন্যান্য ফি মওকুফ করেছি। তাদের এই অর্জন যেনো আমার নিজেরও অর্জন। আমি আশাবাদী তারা ২ ভাই তাদের ডাক্তার হবার স্বপ্ন পূরণ করে দেশ ও জাতীর উপকার করবে।
প্রীতি / প্রীতি
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার