ইয়াবার চালান নিয়ে নোয়াখালীতে কক্সবাজারের মাদক কারবারি সহ গ্রেফতার ৩
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১১শ পিস ইয়াবা নিয়ে কক্সবাজারের মাদক কারবারি সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে গ্রেফতার মাদক কারবারিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া ব্রীজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিনারা বেগম (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার ৮নং হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে, আমির উদ্দিন(৪৮) সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের চরপানা গ্রামের আমির উদ্দিনের বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে, একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর বাগ্যা গ্রামের মো.শফি উল্যার ছেলে কামাল হোসেন (৪০)।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিত্তে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারি গ্রেফতার করে। এ সময় কক্সবাজারের ইয়াবা কারবারি মিনারা বেগমের কাছ থেকে ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
প্রীতি / প্রীতি
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু