পাইকগাছায় রেশনের চাল ওজনে ফাঁকি দেওয়ায় ডিলারকে জরিমানা
খুলনার পাইকগাছায় ১৫ টাকা দরের রেশনের চাউল ওজনে কম দেয়ার অপরাধে ডিলার আব্দুল কুদ্দুস সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে একমাসের জেল প্রদান করেন। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালত আদেশ দেন।
তবে তিনি অর্থ দন্ড দিয়ে মুক্ত হন।একই সাথে তিনি তার লাইসেন্স বাতিল করার আশ্বাস দেন স্থানীদের। উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ৬২৯ জন কার্ড ধারীদের মধ্যে আগড়ঘাটা বাজারে চাউল দেওয়া হচ্ছিল।
সকাল ১০ টা থেকে চাউল দেয়া শুরু হয়। প্রতিজনকে ৩০ কেজির জায়গায় ২৯ বা ২৮ কেজি দেওয়ার ঘটনায় এলাকাবাসী অভিযোগ ও প্রতিবাদ করেন। এ অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বিকেলে ঘটনাস্থলে সত্যতা প্রমান হওয়ায় এ জরিমানা করেন।
৮ নং ওয়ার্ড সদস্য এম বদরুল আলম,বলেন,ডিলার আব্দুল কুদ্দুস সরদার প্রতিবারই এভাবে অসহায় লোকদের চাউল কম দিয়ে ঠকিয়ে আসছেন।
প্রীতি / প্রীতি
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত