ফটিকছড়িতে মাদ্রাসার ভেতরে গাড়ি পাকিং নিয়ে উত্তেজনা
চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপি নেতার বিরুদ্ধে মাদ্রাসার গেটের তালা ভাঙ্গে ফেলা, সুপারকে মারধর ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম আবদুল মান্নান। ফটিকছড়ি কাঞ্চননগর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার গেটে এ ঘটনা ঘটে।
অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন। পরে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মো. জয়নাল আবেদিন বলেন, আবদুল মান্নান দীঘদিন ধরে মাদ্রাসার জায়গা দখল করে গাড়ি পার্কিং বানিয়ে রাখে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের বাধা দিলে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে বিরোধকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় লোকমান চৌধুরী ও মান্নান চৌধুরীর নেতৃত্বে কাঞ্চন নগর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার মূল ফটকের তালা ভাঙচুর করে। তারা মাদ্রাসা সংলগ্ন প্রতিষ্ঠানের জায়গা জোর পূর্বক দখল করে নেয়। আমাকে গালিগালাজ ও হুমকি-ধামকি দেয়।
তিনি জানান, পরে মাদ্রাসা পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্যও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান তানভীর ঘটনাস্থলে গিয়ে কারণ জানতে চাইলে শামশুল আলম চৌধুরীর ছেলে নাজিরহাট কলেজের নির্বাচিত ভিপি আমিনুল করিম জাহাঙ্গীর হত্যাকারি নারকীয় ভুজপুর হত্যা মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত প্রধান আসামি লোকামান চৌধুরী, তার ছেলে আলী আকবর চৌধুরী, আবদুল মান্নান চৌধুরী, জিয়া ও ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে হামলা চালায়। এতে তানভীর গুরুতর আহত হন।
এ ব্যাপারে তিনিও ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি বলেন, বিষয়টি আমাকে লিখিতভাবে জানিয়েছিলেন। আমি পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি।
প্রীতি / প্রীতি
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ