ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাশিমপুর কারাগারে এক্সেল কামালের মৃত্যুদণ্ড কার্যকর 


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ২:১১

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন মেম্বার হত্যা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।  বুধবার (৩০ নভেম্বর) রাত ১১টা ১ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ফাঁসি কার্যকর করা হয়েছে।

ফাঁসি কার্যকর হওয়া ওই ব্যক্তি হলো- মাদারীপুরের শিবচর থানার বাহাদুরপুর এলাকার আ.বারেক হাওলাদারের ছেলে কামাল ওরফে এক্সেল কামাল (৪৭)।  তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতয়ালেরবাগ এলাকায় বসবাস করতেন।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৪ সালে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন মেম্বার হত্যা মামলায় ২০০৬ সালে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখেন।

ওই রায়ের বিরুদ্ধে আপীল করলে আপীল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখেন। ওই রায়ের বিরুদ্ধে আপীল বিভাগে রিভিউ পিটিশন দায়ের করলে রিভিউ পিটিশনও গত ২৮ এপ্রিল ২০২২ তারিখে খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। সবশেষে আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলে গত ১ নভেম্বর ২০২২ তারিখে তা না মঞ্জুর হয়।  

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকল আইনি প্রক্রিয়া শেষে রাত ১১টা ১মিনিটে ফাঁসি কার্যকর করা হয়।  

প্রীতি / প্রীতি

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার