ববিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃব্যাচ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে ৷ সকাল দশটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.ছাদেকুল আরেফিন ৷
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, "বিজয়ের মাসের প্রথম দিনে এমন আয়োজন ইতিবাচক ও প্রশংসনীয় ৷ শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং পড়াশুনার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এই টূর্নামেন্টের আয়োজন করায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানকে সাধুবাদ জানাই ৷
পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মধ্যে দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে ৷ ভাতৃত্ব সুলভ আচারনের মাধ্যমে খেলা করার আহবান রাখেন শিক্ষার্থীদের প্রতি।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ৷ তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই,এরকম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে ভাতৃত্ব ও বন্ধুসুভলব সম্পর্ক গড়ে ওঠে ৷
অনুষ্টানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. খোরশেদ আলমসহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা ৷ উল্লেখ্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আটটি ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৷
প্রীতি / প্রীতি
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য