ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

৬০ কোটি ডলার জরিমানার মুখে গুগল


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ১০:৪৬

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি গুগলকে কপিরাইট বা মেধা-স্বত্ব আইন লঙ্ঘনের দায়ে ৬০ কোটি ডলার জরিমানা করেছে ফ্রান্সের কর্তৃপক্ষ। এ খবর বিবিসি বাংলা’র।

ফ্রান্সের বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, গুগল তাদের নিউজ সাইটগুলোতে শেয়ার করা খবরের বিনিময়ে ফরাসী সংবাদ প্রতিষ্ঠানগুলোকে অর্থ দেয়ার ব্যাপারে সততার প্রমাণ দেয়নি।

বিশ্বে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সংবাদ প্রতিষ্ঠানগুলোর কপিরাইট নিয়ে দ্বন্দ্ব চলছে বহুদিন ধরে। সংবাদ প্রতিষ্ঠানগুলো গুগলের কাছ থেকে বিজ্ঞাপনী আয়ের একটি অংশ দাবি করে আসছিল।

বিবিসি সংবাদদাতা জানান, ফ্রান্সের প্রায় ৩০০ সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনী আয় ভাগাভাগির জন্য গুগলের আলোচনা চলছিল অনেক দিন ধরে। বিভিন্ন সংবাদ মাধ্যমের যেসব খবরের সারাংশ গুগলের সার্চের ফলাফলে দেখায়, সেটির জন্য এসব প্রতিষ্ঠানকে তারা অর্থ দেবে এটাই ছিল পরিকল্পনা।

ইউরোপীয় ইউনিয়ন তাদের কপিরাইট আইন আরও কড়াকড়ি করার পর গুগল এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়। আর ইউরোপে এটিই ছিল এ ধরনের প্রথম কোন উদ্যোগ।

কিন্তু ফরাসী সংবাদ প্রতিষ্ঠানগুলো অভিযোগ করছিল, এই আলোচনায় গুগল একটা অভিন্ন অবস্থানে পৌঁছাতে যথেষ্ট সততার পরিচয় দেয়নি। তবে গুগল বলেছিল, কপিরাইট নিয়ে বিরোধ মেটাতে তারা ১২১টি ফরাসী সংবাদ প্রতিষ্ঠানকে তিন বছরে সাত কোটি ৬০ লাখ ডলার দেবে।

ফ্রান্সের কর্তৃপক্ষ বলছে, গুগল এই নিয়ম ভঙ্গ করেছে। এই সমস্যার সমাধানে গুগলকে দু’মাস সময় বেঁধে দিয়েছে তারা। নইলে গুগলকে প্রতিদিন ১০ লাখ ডলার করে জরিমানা গুণতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স।

গুগল বলেছে, ফরাসী কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত হতাশাজনক, তবে তারা এই রায় মেনে নেবে।

এদিকে, বার্তা সংস্থা এএফপির মতো কিছু কিছু প্রতিষ্ঠান গুগলের কাছ থেকে আরও বেশি পরিমাণে অর্থ দাবি করে আসছে।

প্রসঙ্গত, ফ্রান্সের সঙ্গে গুগলের এই বিরোধকে সংবাদ মাধ্যমগুলোর আর্থিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে আরও অনেক দেশ গুগলের সঙ্গে এধরনের সমঝোতায় আসতে হতে পারে।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন