ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৫বছর বর্ষপূর্তি উদযাপন 


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২২ দুপুর ৩:৪৬

বর্ণাঢ্য আয়োজনে মধ্যদিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫বছর বর্ষপূর্তি।  শুক্রবার (২ ডিসেম্বর) সকালে জেলা পরিষদের আয়োজনে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন ৬৯পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক। 

এর আগে বর্ণাঢ্য র‍্যালীতে ক্ষুদ্র নৃগোষ্ঠির ম্রো, ত্রিপুরা, মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা, খুমী সহ ১১টি জাতি নিজেদের ঐতিহ্য পোশাক পরিধানে শোভাযাত্রা অংশ নেন।  শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুন সারকি টাউন হলে এসে শেষ হয়। 

পরে টাউন হল অডিটোরিয়ামে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা এর সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তাগণ বলেন, আমরা শান্তি চাই, এলাকায় আর কোন অশান্তি চাই না। আমরা সামনে এগিয়ে যেতে চাই। ১৯৭১সালে পার্বত্য এলাকায় শিক্ষার হার ছিল দুই শতাংশ বর্তমানে তা দাঁড়িয়েছে ৭১শতাংশ। এবং শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হয়েছে। বর্তমানে রাস্তাঘাট-ব্রীজ-কালভার্ট শুরু করে বিভিন্ন অবকাঠামো নির্মিত হয়েছে। 

বক্তারা বলেন, জেলা সদর থেকে চুক্তির আগে যেখানে দুর্গম রুমা-থানছি যেতে ৩-৪দিন সময়  লাগতো, শান্তি চুক্তির ফলে এখন তিন ঘন্টায় বগালেক-থানছি অনায়াসে যেতে পারছে। একমাত্র  পার্বত্য চুক্তির কারনেই সম্ভব হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন কোন এলাকা অন্ধকারে থাকবেনা বলেও মত দেন তাঁরা।

অনুষ্টানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান,  বান্দরবান ডিডিএলজি লুৎফুর রহমান,  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী এটিএম কাউছার, পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র মোঃ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ক্যাসা প্রু,  সিং ইয়ং ম্রো, সিং ইয়ং খুমীসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও বান্দরবান রাজার মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, গরীব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ, বিকেল তিনটায় বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ,  সন্ধ্যায় সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগীতায় বিজয়ীদেরকে সংবর্ধণা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এদিকে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৫বছর বর্ষপূর্তি উপলক্ষের শহরে হিলভিউ রেস্টুরেন্টের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)   বান্দরবান জেলা শাখা উদ্যোগে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

 এসময়  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) জেলা সভাপতি মংপু মারমা সভাপতিত্বের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমর চামকা, বাংলাদেশ প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র সনাতন, মানবাধিকার কর্মী এ্যাডভোকেট রাজীব দাস, বীর মুক্তিযোদ্ধা কমান্ড, সমাজ তান্ত্রিক সংগঠক জর্না ধন দে, গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সমিরন চাকমা (চামিং), গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সদস্য আপ্রুমং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রয়েল চাকমা সহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

প্রীতি / প্রীতি

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ