জুড়ীতে নদী থেকে অবৈধভাবে মাছ শিকার: ভ্রাম্যমান আদালতের অভিযান
মৌলভীবাজার জেলার জুড়ীতে নদীর গতিপথ রোধ করে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) রতন কুমার অধিকারী।
শুক্রবার (২ নভেম্বর) সকালে অভিযানে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওর পাড় এলাকার কন্টিনালা রাবার ড্যামের চলমান নদীতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার কন্টিনালা রাবার ড্যাম সংলগ্ন নদীতে অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ ধরার খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ভাবে নির্মিত বাঁধ মোবাইল কোর্টের মাধ্যমে অপসারণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) রতন কুমার অধিকারী। এ সময় অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ১ টি ম্যাজিক জাল, ৭ হাজার মিটার কারেন্ট জালসহ বাঁশের তৈরি চাটাই জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান সহ জুড়ী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা মৎসজীবীলীগের সভাপতি শামসুল ইসলাম বলেন, মাছ নিধনকারী চক্রের মূল হোতা সোনাপুর গ্রামের মৃত ছায়েব আলির পুত্র রব মিয়া সহ তার সহযোগীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নদীতে কোন প্রকার বাঁধ দিয়ে মাছ ধরা এবং মাছের স্বাভাবিক চলাচলের বাঁধা প্রয়োগ করা আইন বিরোধী কাজ। নদী থেকে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ নিধনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আলাপকালে অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রতন কুমার অধিকারী বলেন, ভবিষ্যতে জনস্বার্থে এই ধরনের অভিযান সবসময় পরিচালিত হবে।
প্রীতি / প্রীতি
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন