ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় খেলার মাঠে দোকান, শিক্ষার্থীদের ক্ষোভ


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২-১২-২০২২ বিকাল ৬:৪৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাধিক খেলার মাঠের‌ মধ্যে অন্যতম জনপ্রিয় মাঠ হচ্ছে শেখ রাসেল মাঠ। বিশ্ববিদ্যালয়ের একাধিক একাডেমিক ভবনের কাছে হওয়ায় সারাদিন এ মাঠে থাকে শিক্ষার্থীদের আনাগোনা। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় স্থায়ী দোকান নির্মাণের‌ সিদ্ধান্ত নিয়েছে। শেখ রাসেল মাঠের দক্ষিণ পার্শ্বে দোকান নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দিয়েছে এস্টেট উপদেষ্টা কমিটি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে ক্যাম্পাসের ভাসমান ৫০টি দোকান উচ্ছেদ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর স্থায়ী‌ দোকান নির্মাণের উদ্যোগ হাতে নেয় প্রশাসন। সরেজমিনে গিয়ে দেখা যায়, শেখ রাসেল মাঠের দক্ষিণ পার্শ্বে ৫টি দোকান নির্মাণের কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজের পাশেই শিক্ষার্থীরা ক্রিকেট-ফুটবল খেলছে। 

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্যাম্পাসে এত জায়গা থাকা সত্ত্বেও খেলার মাঠে কেন ব্যবসা প্রতিষ্ঠান করতে হবে। খেলার সময় যেকোনো শিক্ষার্থী আহত হতে পারে। দোকানের কারণে খেলার পরিবেশ নষ্ট হবে। ক্যাম্পাসের অব্যবহৃত জায়গায় স্থায়ী দোকান নির্মাণ করলে এ‌ সমস্যা সৃষ্টি হতো না। 

পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রানা রায় বলেন, ক্যাম্পাসে এত জায়গা থাকা সত্ত্বেও খেলার মাঠে কেন ব্যবসা প্রতিষ্ঠান করতে হবে। ক্যাম্পাসের চারটি খেলার মাঠের মধ্যে শেখ রাসেল মাঠ অন্যতম। যেখানে শিক্ষার্থীরা প্রতিনিয়ত খেলাধুলা করে। সেই মাঠ ঘেষে দোকান নির্মান মাঠের পরিবেশ নষ্ট করবে। প্রশাসনের উচিত খেলার মাঠে পরিবেশ ঠিক রাখতে মাঠের পাশে দোকান নির্মান না করে ক্যাম্পসের অব্যবহৃত জায়গায় দোকান নির্মান করা।

সার্বিক বিষয়ে এস্টেট উপদেষ্টা কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, শেখ রাসেল মাঠের যে জায়গায় দোকান নির্মাণ করা হচ্ছে, সেখানে খেলাধুলার সমস্যা হওয়ার কোন কথা না। মাঠের অন্য পাশে দোকান হলে, মাঠ সংকুচিত হয়ে যেত। তাই মাঠের দক্ষিণ পার্শ্বে দোকান নির্মাণ করা হচ্ছে যাতে মাঠ সংকুচিত হয়ে না যায়। 

 

প্রীতি / প্রীতি

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য