সুবর্ণচর উপজেলা আ'লীগের সম্মেলন অনুষ্ঠিত সভাপতি- বাহার উদ্দিন খেলন, সাধারণ সম্পাদক- হানিফ, যুগ্ন-সম্পাদক- রাজীব
নোয়াখালীতে সুবর্ণচর উপজেলা আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে বাংলাদেশ আ'লীগের সাবেক সভাপতি আব্দুল মালেক উকিলের সুযোগ্য সন্তান বাহার উদ্দিন খেলনকে সভাপতি, চরজুবলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহার চৌধুরী, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক ও চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিবকে যুগ্ম সাধারণ সম্পাদক করে নব নির্বাচিত উপজেলা আ'লীগের কমিটি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলাপরিষদ মাঠে আওয়ামীলীগের এ ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন,নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি।
এসময় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক এমপি মাহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন ও সহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামসুদ্দিন জেহান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছানা উল্যাহ বি.কম।
প্রীতি / প্রীতি
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু