মমেকের করোনা ইউনিটে আরো ১৯ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের আব্দুস সালাম (৮০), ফুলবাড়িয়ার রাজ মাহমুদ (৭০), গফরগাঁওয়ের আয়েশা খাতুন (৭০), ভালুকার নুরুল হক (৮৫), টাঙ্গাইলের কালিহাতীর মুলতান মোহাম্মদ (৫৫), ধনবাড়ির আবদুস সোবহান (৭০) ও নেত্রকোনার মরিয়ম নেসা (৭০)।
এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের মিজানুর রহমান (৪৮), রইস উদ্দীন (৭৫), ফুলপুরের শাহ আরিফ রব্বানি (৬০), সেলিনা বেগম (৩০), ত্রিশালের বাদশা মিয়া (৪৫), তারাকান্দার আব্দুল মান্নান (৬০), সালমা বেগম (২৪), ফুলবাড়িয়ার শফিকুল ইসলাম (৫৫), শেরপুরের নালিতাবাড়ির শেফালি আক্তার (৫৫), জামালপুর সদরের হামিদা বেগম (৫০), আব্দুল হোসাইন (৬৫) ও নেত্রকোনার রোকেয়া আক্তার (৬২)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৩০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ রোগী।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করে ২৮৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
এমএসএম / জামান
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার