ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশের মেয়েরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১২-২০২২ দুপুর ২:৫৩

ক্রাইস্টচার্চে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৩২ রানে অলআউট হয়ে বিব্রতকর হার জুটেছিল বাংলাদেশের মেয়েদের। রোববার ডানেডিনে দ্বিতীয় ম্যাচে তেমন ধসের মুখোমুখি না হলেও সিরিজ হার এড়াতে পারলো না নিগার সুলতানা জ্যোতির দল। ৩৭ রানে হেরেছে অতিথিরা। তিন ম্যাচের সিরিজ একটি হাতে রেখেই ২-০ তে জিতলো নিউ জিল্যান্ড।

টস জিতে আগে ব্যাট করতে নামে নিউ জিল্যান্ড। মারুফা আক্তার তার টানা দুই ওভারে দুটি উইকেট নিয়ে দারুণ শুরু এনে দেন। পাওয়ার প্লেতে ২৯ রানেই সোফি ডিভাইন (২০) ও জর্জিয়া প্লিমারকে (৩) হারায় স্বাগতিকরা। তবে মিডল অর্ডারে অ্যামেলিয়া কার ও ম্যাডি গ্রিনের ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ায় নিউ জিল্যান্ড।

৪ উইকেটে ১৪৮ রান করে স্বাগতিকরা। কার ৩০ বলে ৫ চারে ৪৬ ও গ্রিন ২৫ বলে ৪ চারে ৩৭ রানে অপরাজিত ছিলেন। মারুফার পর নিউ জিল্যান্ডের বাকি দুটি উইকেট ভাগাভাগি করেন রিতু মনি ও রুমানা আহমেদ।

লক্ষ্যে নেমে ১৪ রানে দুটি উইকেট হারায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তার ও নিগারের প্রতিরোধ। দলীয় ৫৯ রানে এই জুটি ভাঙলে আর ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা। প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই হয়েছেন রানআউট। 

৮ উইকেটে ১১১ রানে থামে বাংলাদেশ। সর্বোচ্চ ৩১ রান করেন নিগার। ২২ রান করেন শারমিন ও ১৫ রান আসে ফারজানা হকের ব্যাটে। আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। 

প্রীতি / প্রীতি

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি