লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ভস্মীভূত, আহত ২
ভোলার লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো একটি বসতঘর। এ সময় দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- ওই এলাকার মৃত আ. রশিদ হাওলাদারের ছেলে কিরণ ও কিরণের স্ত্রী রোজিনা বেগম। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
লালমোহন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান হাওলাদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় রাত ৪টা ২৫ মিনিটে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং ভোর ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের আগুনের সূত্রপাতের ধারণা করে স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডে ৮-৯ লাখ টাকার ক্ষতি হতে পারে।
ঘরের মালিক রবিন জানান, ওই বাড়িতে তার বড় ভাই রোকন, কিরণ ও রবিনের তিনটি ঘর পাশাপাশি ছিল। ওইদিন রাতে পরিবারের সকল সদস্য ঘুমিয়েছিলেন। হঠাৎই ঘুম ভেঙে গেলে ঘরের চারদিকে আগুন জ্বলতে দেখে তাড়াহুড়া করে দুটি সন্তানকে কোলে নিয়ে বের হন তিনি। অগ্নিকাণ্ডে রবিন ও কিরণের দুটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় রোকনের ঘরটিও। এদিকে, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভূক্তভোগী রবিন ও কিরণ।
এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বুধবার (১৪ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ। পরে আহত কিরণ ও তার স্ত্রী রোজিনা বেগমকে দেখতে স্থানীয় গ্রীণ লাইফ হসপিটালে যান তিনি। এ সময় ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগানো হতে পারে বলে ধারণা করেন আহত কিরণ।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান