কুতুবদিয়ায় সমাজকর্ম ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
কুতুবদিয়ায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকর্ম দিবস এবং একই সাথে কেয়ার বাংলাদেশ, ই,এফ,এস,এন প্রকল্পের সহযোগিতায় ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ও উদযাপন করা হয়েছে।
'অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ; প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মানে উদ্ভাবনের ভূমিকা প্রতিপাদ্যে প্রতিবন্ধী দিবস এবং শিশু সুরক্ষায় সমাজকর্ম ও সমাজকর্মীদে গুরুত্ব প্রতিপাদ্যে সমাজকর্ম দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে রবিবার (৪ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি র ্যালির আয়োজন করা হয়।
পরে ইউনিয়ন সমাজকর্মী হাসান মুরাদের সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মুসলেম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী কপিল উদ্দিন কবির, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আল আমিন, ইউনিয়ন সমাজকর্মী সাখাওয়াত হোসেন শাহেদ, আনিছুর রহমান ও রায়হান পারভীন প্রমুখ।
সভায় বক্তারা, প্রতিবন্ধী ব্যক্তি ও শিশু সুরক্ষায় সমাজকর্ম ও সমাজকর্মীদে গুরুত্বের উপর আলোচনা করেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার