ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

দুর্গাপুরে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ,৭ দিনে হাসপাতালে ভর্তি ৪৯ রোগী


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ৫-১২-২০২২ দুপুর ১২:৪৭

নেত্রকোণার দুর্গাপুরে গত সাতদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতোমধ্যে গত ৭ দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। বর্তমানে ভর্তি রয়েছে ৫ জন। উপজেলায় কোথাও ডায়রিয়া আক্রান্ত রোগী মারা যায়নি। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এই তথ্য জানা গেছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা জানিয়েছেন, ডায়রিয়া রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন রোগীরা। ভর্তি হওয়া রোগীরা দুয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে।

হাসপাতালে ভর্তি ২ বছরের শিশু আদিয়াত এর পরিবার জানান, শিশু আদিয়াতের তিন দিন ধরে ডায়রিয়া দেখা দেয়। পরে রোববার সকালে হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজিব রায় বলেন, শীতের সময়ই মূলত রোটা ভাইরাসের সমস্যা দেখা দেয়। আক্রান্ত এর মধ্যে শিশুর সংখ্যা বেশি। পাঁচ বছরের কম বয়সী শিশুরা রোটা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয় বেশি। আর দুই বছরের কম বয়সী শিশুরা আরও বেশি ঝুঁকিতে থাকে। সাধারণত গ্রামের শিশুরাই এবার বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। দৈনিক ১০-১২ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তাঁদের মধ্যে বেশিরভাগ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে আমরা মেডিক্যাল টিম গঠন করে সেবা ও সচেতনতা বৃদ্ধি করায় হাসপাতালে কিছুটা চাপ কমেছে। সে ক্ষেত্রে সকলকে সচেতন থাকতে হবে তাহলেই সম্ভব( রোটা ভাইরাস) ডায়রিয়া প্রতিরোধ করা।

এমএসএম / এমএসএম

হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া