লালমনিরহাটে বন্ধ রাস্তা চালুর দাবীতে গ্রামবাসীদের মানববন্ধন
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে বন্ধ রাস্তা চালুর দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে শতাধিক গ্রামবাসী নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধন থেকে গ্রামবাসীরা জানান, ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামে এক'শ বছরের পুরনো রাস্তা বন্ধ করে পাকা দেয়াল নির্মাণ করেছে প্রতিবেশী মৃত গোবিন্দ চন্দ্র এর পুত্র প্রভাবশালী মুকুল রায় ও তার ভাই গোকুল রায়। রাতারাতি তারা রাস্তা বন্ধ করে উচুঁ পাকা দেয়াল নির্মাণ করায় চলাচলে ভোগান্তিতে পড়েছে অর্ধশত পরিবারের দুই শতাধিক গ্রামবাসী।
তারা জানান, ইউনিয়ন পরিষদের নকশায় বর্ণিত সরকারি রাস্তাটি বড়ুয়া মৌজার এসএ রেকর্ডের ৯৪, ২২৫ ও ৮৪৭ দাগ এর মধ্যবর্তী অবস্থানে রয়েছে। যা গ্রামবাসী শতবর্ষের অধিক সময় ধরে ব্যবহার করে আসছেন। পরবর্তিতে এলাকার মৃত হলেশ্বর বর্মনের পুত্র মৃত গোবিন্দ চন্দ্র নকশায় বর্ণিত সরকারি রাস্তার কিছু অংশ স্থানান্তর করে রাস্তাটি সোজা করে ওই মৌজার বিআরএস রেকর্ডের ২০৪ ২০৫, ২০৬ ও ২১১ দাগ এর মধ্যবর্তী স্থানে তুলে দেন।
এবং ১৯৯০ সালের রেকর্ডে তার উত্তরাধিকারীগণ উদ্দেশ্য প্রণোদিতভাবে নকশা প্রস্তুতকারীর সাথে আতাত করে স্থানান্তর পরবর্তী রাস্তার অবশিষ্ট অংশ বিআরএস নকশা থেকে বিলীন করে দেন। যে রাস্তা দিয়ে গ্রামের লোকজন যাতায়াত করতো। এলাকার প্রভাবশালী মুকুল রায় শতবর্ষীব ওই সরকারি রাস্তা নিজের জমি দাবী করে ক্ষমতা দেখিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন।
মানববন্ধনে রনবীর চন্দ্র, সুদীর রায়সহ অনেকে অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী মুকুল রায় ও তার ভাই সাংবাদিক গোকুল রায় মিলে গত ২৪ নভেম্বর ওই রাস্তার উপর চলাচলের রাস্তার উপর কৌশলে লোক সংগীত অনুষ্ঠানের আয়োজন করে। পরে কৌশলে সেখানে উচুঁ পাকা দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েও কোন কাজ না হওয়ায় তারা মানববন্ধনে দাঁড়িয়েছে বলে জানান।
প্রীতি / প্রীতি
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’