ধামইরহাটে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ও অসুস্থ্যদের ফিজিওথেরাপী প্রদান
নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ও নওগাঁ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় প্রতিবন্ধী ও অসুস্থ্যদের ফিজিওথেরাপী প্রদান করা হয়েছে। ৫ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুকিতে বাত, ব্যথা ও প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিদের ফিজিওথেরাপী কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, ওসমান গণি, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আহত প্রায় অর্ধ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও থেরাপি প্রদান করেন প্রতিবন্ধী বিষয়ক নওগাঁ জেলা কর্মকর্তা এস এম হুমায়ন কবির, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. গোলাম কিবরিয়া, থেরাপি সহকারী নাজমুল হোসেন, টেকনিশিয়ান-২ বেলাল হোসেন। এ ধরনের সেবামুলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ধামইরহাট সমাজসেবা অফিস সূত্রে জানা যায়।
প্রীতি / প্রীতি
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন