দর্শনায় সাংবাদিকদের সাথে হেযবুত তওহীদের মতবিনিময় সভা
চুয়াডাঙ্গার দর্শনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। ৫ ডিসেম্বর সোমবার বিকেল তিনটায় উপজেলার গন গ্রন্থাগার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক আবদুল গাফফার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদ্রীয় সমন্বয় কারী খুলনা-২ সাহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সভাপতি জসেব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন , দর্শনা থানা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম বাকু , দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম উসমান, দর্শনা থানা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রাজিব আহাম্মেদ রাজু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজু, আ.লীগ নেতা ও সমাজসেবক শফিকুল আলম।
এসময় বক্তারা চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় ইসলামের প্রকৃত রূপরেখা তুলে ধরে বলেন, ১৪'শ বছর পূর্বে আল্লাহর রাসূল অন্ধকারে নিমজ্জিত আরব সমাজকে দ্বীনের আলোকিত করে দিয়েছিলন। যে আরব সমাজে ছিল হানাহানী, সংঘাত, অন্যায় অত্যাচারে লিপ্ত একটা জাতি, সেই আরব সমাজে প্রতিষ্ঠা করেছিলেন অনাবিল শান্তি। আল্লাহ রাসূল সাঃ এর শিক্ষা ছিল শত্রু কে বন্ধু বানানো।কিন্তু বর্তমানে আমরা মুসলমান জাতি সেই রাসূল (সাঃ) এর উম্মত দাবী করেও আমাদের সমাজে হানাহানি রক্তারক্তি অশান্তি বিরাজমান। আবার কেউ কেউ ধর্মকে পুজি করে ধর্মের নামে ব্যাবসা করছে। ধর্মকে ব্যবহার করে সার্থ হাসিলের জন্য হুজুগ গুজব সৃষ্টি করে সমাজে অশান্তি সৃষ্টি করছে। তাই একটা শান্তিপূর্ন সমাজ প্রতিষ্ঠায় সকলকে প্রকৃত ধর্মকে ও আল্লাহ রাসূল (সাঃ) প্রকৃত আদর্শকে ধারন করার আহবান জানান।
সুজন / সুজন
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস