কর্ণফুলী পেপার মিলে সাগর চুরির অভিযোগ
কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিঃ -এ টেন্ডারের নামে বিভিন্ন অনিয়ম, বৈষম্য, নিয়ম পরিপন্থি কর্মকান্ড এবং দূর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠেছে। ঠিকাদারের সাথে অফিসারদের কমিশন বাণিজ্য, পার্টনারশীপে ব্যবসা করা, চুরি করে মালামাল বাইরে বিক্রি করে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎসাত করা এখন নিত্য কাজ হয়ে দাঁড়িয়েছে। এসব অনিয়মের ফলে নিজেদের উৎপাদনে নিম্ন গতিসহ কেপিএম আজ রুগ্ন শিল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে। এসব অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে লিখিত অভিযোগ করেছেন মো. ছরওয়ার কামাল নামের এক ব্যক্তি।
এই অভিযোগের বরাত দিয়ে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের
জন্য এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করার জন্য বিশেষ অনুরোধ করে গত ২৯ নভেম্বর পত্র দিয়েছেন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বি,এইচ,আর,এফ) মহাপরিচালক ও চট্টগ্রাম শাখার
সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান। তবে বিষয়টি এখনো জানেনা বলে জানিয়েছেন কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার সরকার।
বিএইচআরএফ এর কাছে দেওয়া অভিযোগে মো. ছরওয়ার কামাল বলেন অকেজো কাগজ পরিবহনের জন্য দরপত্র আহবান করলে দরখাস্তকারীর গড় দর প্রতি টন ৯০৬/- টাকা হারে দাখিল করেন। দরখাস্তকারীর মোট ৬০০ টনে ৫,৪৩,৬০০ টাকার ১০% হারে ৫৪,৩৬০ টাকা নিরাপত্তা হিসাবে আসে। সেখানে দেখা যায় সৌরভ পেপার স্টোর প্রতি টন ১ বা ২ টাকা দর দাখিল করে যা অবাস্তব ও সংগতিপূর্ন নয় এবং দরপত্রের সঙ্গে সাংঘর্ষিক। বিধায় কর্ণফুলী পেপার মিলস লিঃ এর কিছু অসাধু কর্মকর্তার
যোগসাজসে এই দর দাখিল করা হয়েছে। কর্ণফুলী পেপার মিলস লিঃ ৬০০ মেট্রিক টন কাগজ প্রতি মেট্রিক টন ১৫০০ টাকা দরে ক্রয় করলে মোট মূল্য দাড়ায় ৯ লা টাকা। সেখানে সৌরভ পেপার স্টোর সর্বমোট দরপত্র দাখিল করেন মাত্র ৯ টাকা। তার জামানত আসে ১০% হারে মাত্র ৯০ পয়সা। তাই দরখাস্তকারী আমি মনে করেন যে, সেএখানে পুকুর চুরির নাম দিয়ে সাগর চুরি করার পাঁয়তারা চলছে। যার সাথে উক্ত প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তা জড়িত রয়েছে বলে প্রতিয়মান দাবি করেন তিনি। এটি টেন্ডারের নামে আইওয়াশ বা টেন্ডার জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা। যাহা তদন্ত করে কেঁচো খুঁড়তে সাপ বেড়িয়ে আসবে।
প্রকৃত ব্যবসায়ীদের আড়াল করে অভিনব পন্থায় টেন্ডার জালিয়াতি করছে। সর্ব মোট ৬জন টেন্ডারকারীর মধ্যে কথিত সর্বনিম্ন দরদাতা দেখিয়ে ব্যাপক দুর্নীতির বাণিজ্য হতে যাচ্ছে বলেও তিনি দাবী করেন। অভিযোগে বলা হয়েছে অনেক পুরাতন কাগজ বিক্রেতা কর্নফুলি পেপার মিলের প্রতিনিধি সেজে ঠিকাদার কার্যাদেশ সংগ্রহ করে কর্ণফুলী পেপার মিলের বাহিরে পেপার বিক্রি করে দেয়। দেশের বিভিন্ন শিক্ষা অফিসে গড়ে ১৫/২০ টন কাগজ থাকা সত্ত্বেও তাহারা ২০০/৩০০ কেজি দেখিয়ে বাকি কাগজ বাইরে বিক্রি করে টাকা আত্মসাৎ করে থাকেন একটি চক্র। এসব দুর্নীতির ফলে এমনিতেই কেপিএম আজ রুগ্ন শিল্পে পরিনত হয়েছে।
অভিযোগের বিষয়টি স্বীকার করে দরখাস্তকারী ছরওয়ার কামাল বলেন, কেপিএম এর কতিপয় অসৎ কর্মকর্তা নানা অনিয়মে জড়িয়ে পড়েছে। কমিশনের মাধ্যমে টেন্ডরে জচালিয়াতি, এমনকি ঠিকাদারের সাথে সিন্ডিকেট করে অনেকে আবার পার্টনারশীপে ব্যবসাও করছেন। আর এসব অপকর্মের ফলে গচ্ছা যাচ্ছে কেপিএম এর কোটি কোটি টাকা।
তাদের এসব অনিয়মের ফলে কেপিএম আজ রুগ্ন শিল্প। এভাবে চলতে থাকলে সরকারি এই প্রতিষ্ঠানটির অস্তিত্ব বিলিন হতে খুব বেশি সময় লাগবেনা।
এব্যপারে কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার সরকার বলেন অভিযোগের বিষয়টি এই মুহুর্তে আমার নলেজে নেই। আমার কাছে কোন অভিযোগ আসলে আমি তা তদন্তের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেই। তবে টেন্ডারে যদি কোন অনিয়ম হয়ে থাকে তা সহ যেকোন অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রীতি / প্রীতি
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ