ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়ির কামার গলিতে নেই আগের মতো ব্যস্ততা


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ৪:১৪

কাঠের পোড়া কয়লা সংকট আর আধুনিকায়নে ফটিকছড়ি কামারশিল্প এখন বিলুপ্তির পথে। এ পেশার শিল্পীরা বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশায় জড়িয়ে যাচ্ছেন। পূর্বপুরুষের ঐতিহ্যবাহী এই শিল্প ধরে রেখেছে এখন হাতেগোনা কামার শিল্পীদের কয়েকটি পরিবার। একটা সময় ছিল যখন এই কামার শিল্পের প্রচুর কদর ছিল। সভ্যতার পরিবর্তনের সাথে সাথে এই শিল্পের কদর এখন আর আগের মত নেই।

ফলে কর্মহীন হয়ে পড়ছে প্রাচীন এ পেশার অনেক শিল্পী ও কর্মচারী। এদিকে করোনা পরিস্থিতির কারণে দেশে কমে এসেছে কুরবানিদাতার সংখ্যাও। ফলে আগের তুলনায় বেচা-বিক্রি কম হলেও যে কয়টি কামারশালা রয়েছে থেমে নেই তাদের কর্মযজ্ঞ।

সরেজমিনে কয়েকটি দোকান ঘুরে দেখা গেছে নতুন দা-ছুরি তৈরি করে সাজিয়ে রেখেছেন দোকানিরা৷ আকার ও প্রকারভেদে দা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকায়। আর ছুরি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৪০০ টাকায়।

হাতে তৈরি দা-ছুরির বাজার চাহিদা ও দাম সম্পর্কে বিবিরহাট বাজারের প্রিয়তোষ দাস নামে এক কামার শিল্পী বলেন, দাম যা আছে তাতে আমরা সন্তুষ্ট। কিন্তু করোনার কারণে মানুষের আর্থিক টানাপোড়েনে গত বছরের মতো এ বছরও কুরবানিদাতা কম হওয়ায় দা-ছুরি বিক্রি একটু কম হচ্ছে।

বিবিরহাট কামারগলির প্রিয়তোষ কর্মকার জানান, অন্য যেকোনো কোরবানির ঈদে দা, ছুরি, বটি তৈরি, শানকাজে ব্যস্ত সময় পার করতাম। দিনে আয় হতো ৫-৬ হাজার টাকা। আর এখন করোনার ফলে কোনো ব্যবসা নেই। দিনে ১-১২ শ’ টাকা আয় করতে পারি ।
ভুজপুর কাজিরহাট বাজারের রনজয় দে জানান, অন্য বছর রাত ১০-১১ টা পর্যন্ত কাজ করেও কাজ শেষ করতে পারতাম না কিন্তু এবছর সেই তুলনায় কাজ নেই বললেই চলে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার