বিরামপুরে মাসব্যাপী বস্ত্র-হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে মাসব্যাপী বস্ত্র-হস্ত ও কুঠির শিল্প পণ্য মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে পৌর শহরের শহীদ মিনার মাঠে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে এ মেলা উদ্বোধন করা হয়।
পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে, মেলায় স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। এসময় অন্যান্যদের মধ্যে মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সম্পাদক কামরুজ্জামান, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, মেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন জেলার প্রায় ৫০টি স্টল রয়েছে। এখানে দেশীয় তাঁতীদের তৈরি সকল বয়সের পোশাকসহ বাচ্চাদের বিভিন্ন খেলনা পাওয়া যাচ্ছে। এছাড়াও মেলায় ক্রেতা-দর্শনার্থীদের বিনোদনের জন্য নৌকার আদলে তৈরি করা হয়েছে নাগরদোলা। আছে খাবার স্টলও। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানান মেলা আয়োজক কমিটি।
প্রীতি / প্রীতি
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান