ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে আবারও ঝুটের গোডাউনে আগুন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৬-১২-২০২২ দুপুর ৩:৪০

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে আগুন এ যেন নিত্যদিনের ঘটনা। প্রতিমাসেই দুই-একবার আগুনে পুড়ছে ঝুট গোডাউন। রেহাই পাচ্ছেনা আশে পাশে থাকা বসতবাড়ি। সোমবার (৫ ডিসেম্বর) রাত চারটার সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পরে, ডিবিএল ফায়ার সার্ভিসের ১টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ১টি মোট চারটি ইউনিট কাজ করে প্রায় এক ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় কোনাবাড়ী থানা পুলিশ, শিল্প পুলিশ, স্থানীয় লোকজনের সহায়তায় করেন। 

পুলিশ জানায়, ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা  মুহুর্তের মধ্যে পাশে থাকা মো. ফজলুল মোল্লার টিনসেট বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তার ২২টি রুমসহ ১০টি ঝুটের গোডাউনের মালামাল পুড়ে যায়। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরিফুল জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে, প্রথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি। তদন্ত করে বলা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস। 

 

প্রীতি / প্রীতি

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার