ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পরিবেশ রক্ষা করে বিদ্যুতায়নের দাবীতে কুতুবদিয়া  বাপা'র মানববন্ধ 


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৬-১২-২০২২ দুপুর ৪:২৭

কক্সবাজারের কুতুবদিয়ায় পরিবেশ রক্ষা করে বিদ্যুতায়নের দাবীতে মানববন্ধ মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কুতুবদিয়া উপজেলা শাখার  নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে মহিলা কলেজ সংলগ্ন গাছকাটার স্থানে কুতুবদিয়া বাপার নেতৃবৃন্দরা মানববন্ধন করে। 

মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি, এম.শহীদুল ইসলাম বলেন, দ্বীপ উপজেলা কুতুবদিয়া জাতীয় গ্রীড লাইনের বিদ্যুতের আলোতে আলোকিত হোক সেটা আমরাও চাই। তবে, পরিবেশ প্রাণ প্রকৃতি এবং জীববৈচিত্র্য ধ্বংস করে নয়। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন পরিবেশ প্রাণ প্রকৃতি ধ্বংস করে কোন ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন। তাই ১২শ গাছ না কেটে পরিবেশ প্রাণ প্রকৃতি রক্ষা করে পরিকল্পিতভাবে বিদ্যুতের লাইন সঞ্চালন করার আহবান জানান। 

এসময় অন্যান্যদের মধ্যে, সাধারণ  সম্পাদক আবুল কাসেম, সহ-সভাপতি মাস্টার আমিনুল হক, সদস্য শাহেদুল মনির, মোঃ ইমতিয়াজ, হাছান মাহমুদ সুজন, হাফেজ আব্দুল মালেক, সোহেল হায়দার, মোঃ দাউদ, পারভেজ, শাখাওয়াত,মামুন,সাদ্দাম এবং গাছের উপকারভোগী নুরুল আলম প্রমুখ বক্তব্য দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

প্রীতি / প্রীতি

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা