রাবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টায় ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে 'পলিটিকাল আইডিয়াস অফ রবীন্দ্রনাথ ঠাকুর' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
সেমিনারে মূল বক্তা ছিলেন দিল্লী বিশ্ববিদ্যালয় সাউথ ক্যাম্পাসের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুব্রত মুখার্জী, প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক সুব্রত মুখার্জীকে বিভাগের পক্ষ থেকে স্মারক প্রদান করা হয়। সেমিনারে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতিসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?