কোনাবাড়ীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত
গাজীপুরের কোনাবাড়ীতে পুলিশই জনতা,জনতাই পুলিশ শীর্ষক স্লোগানে কোনাবাড়ী মেট্রো থানার আয়োজনে সর্ব সাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে -২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে কোনাবাড়ী থানাধীন নছের মার্কেট এলাকায় ১১ নং বীট অফিস উদ্বোধন ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
বিট কর্মকর্তা মুহাঃ কামরুজ্জামান লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রো পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ এর আবু তোরাব মোঃ শামছুর রহমান।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসাদুল্লাহ, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কালাম আজাদ, সংরক্ষিত নারী কাউন্সিলর তাসলিমা নাসরিনসহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, যৌন হয়রানি, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, বাল্যবিয়ে,জমি নিয়ে বিরোধ, চাঁদাবাজী,ভাড়াটিয়া তথ্য ফরম পূরণসহ সমাজের নানা প্রতিবন্ধীকতা প্রতিরোধে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি জনবান্ধনব মূলক পুলিশিংয়ের সুফলসহ সব ধরনের সেবা দ্রুত জনগণের দারপ্রান্তে পৌঁছানোর বিষয়ে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা।
প্রীতি / প্রীতি
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ