ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় মোবাইল হ্যাক চক্রের ৬ যুবক কারাগারে


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৭-১২-২০২২ দুপুর ২:২৬

খুলনার পাইকগাছায় অবৈধ ই-ট্রানজেকশনে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খুলনার পাইকগাছার ছয় যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার(৬ ডিসেম্বর) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে নিতে আবেদন করে। বিচারক রিমান্ড শুনানির দিন ঠিক করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা (জিআরও) মিজানুর রহমান জানান, ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক এজলাশে রিমান্ডের বিষয়ে কোনো আদেশ দেননি। তবে পরে তাঁর খাস কামরায় আদেশ দেবেন। 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাকবির হোসেন জানান, গতকাল সোমবার রাতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ৩০ ও ৩৫ ধারায় মামলা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার নুনিয়াপাড়া গ্রামের নারায়ণ সরদারের ছেলে আকাশ (২৫), বিশ্বজিতের ছেলে দীনেশ মণ্ডল (২৫), ভগিরথ সানার ছেলে হীরক (২৪), ছালুবুনিয়া গ্রামের কালিপদ ঢালীর ছেলে অমিত ঢালী (২১), পশ্চিম কাইনমুখী গ্রামের নিখিল মণ্ডলের ছেলে চিন্ময় (২৪) ও আমুড়কাটা গ্রামের বিশ্বজিৎ বাছাড়ের ছেলে তপন বাছাড় (২৪)।

এসআই তাকবির জানান,মোবাইল ফোন ও মেইল অ্যাকাউন্ট হ্যাক করে অবৈধ ই–ট্রানজেকশনের মাধ্যমে অর্থ হস্তান্তরের প্রমাণ পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তারা ‘প্রতারণার বিষয়টি’ স্বীকার করেছেন।

প্রীতি / প্রীতি

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার