সাভারে ক্লুলেস হাজেরা খাতুন হত্যার ৬মাস পর ঘাতক গ্রেফতার
ঢাকার সাভার উপজেলার বিনোদ বাইদ এলাকার বৃদ্ধা হাজেরা খাতুন (৭৩) হত্যাকান্ডের ৬ মাস পর মূল আসামি মমতাজ পারভীন (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ হিল কাফী।
এর আগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সাভার পৌর এলাকার ডগরমোরার স্থানীয় হাফিজুর রহমানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মমতাজ পারভীনের গ্রামের বাড়ি ফেনী জেলা সদর উপজেলার নতুনবাড়ি এলাকায়। তার বাবার নাম মৃত মফিজুর রহমান।
পুলিশ জানায়, গত ২৮ জুন সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনোদবাইদ এলাকায় নিহত হাজেরা খাতুনের মালিকানাধীন বাড়িতে বাসা ভাড়ার কথা বলে হাজেরা খাতুনের ফ্ল্যাটে প্রবেশ করে বোরখা পরিহিতা হত্যাকারী মমতাজ পারভীন। পরে হাত-পা রশি দিয়ে বেঁধে ও মুখে স্কসটেপ পেচিয়ে শ্বাসরোধ করে হাজেরাকে হত্যা করে পালিয়ে যান। এ সময় ঘরের কোনো কিছু না নিয়ে শুধু নিহতের মোবাইল ফোন নিয়ে যান মমতাজ। বোরখা পড়ে ঘরে প্রবেশ করায় তাকে সিসি ক্যামেরাতেও শনাক্ত করা সম্ভব হয়নি। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ঘাতক মমতাজের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা ঢাকা মেইলকে বলেন, এই হত্যাকাণ্ডটি পরিকল্পিত এর সঙ্গে অনেকের স্বার্থ জড়িত। হত্যাকাণ্ডের পেছনে আরও অনেকেই জড়িত রয়েছে তদন্তের স্বার্থে আপাতত এর বেশি তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না
প্রীতি / প্রীতি
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’