দুর্গাপুরে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা
নেত্রকোনার দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে পথ পাঠাগারের আয়োজনের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরী হলরুমে এ আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা হয়।
আলোচনা সভায় পথ পাঠাগারে সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ সভাপতি জিয়াউল হক শুভ'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক,প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক,ডা. কামরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি এম এন আলম, কবি আবুল বাশার, কবি লোকান্ত শাওন প্রমুখ।
বক্তারা বলেন,দুর্গাপুর মুক্ত দিবসে শিশু কিশোরদের নিয়ে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা প্রংশসনীয় উদ্যেগ। আলোচনার মাধ্যমে শিশুরাও জানতে পারলো দুর্গাপুর মুক্ত দিবসের তাৎপর্য। বক্তারা পথ পাঠাগারকে এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা শেষে সন্ধ্যায় চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রীতি / প্রীতি
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন