পটুয়াখালীতে ব্রাজিলের খেলা দেখে উচ্ছসিত হয়ে নবজাতকের নাম রাখা হলো হলো নেইমার
গত সোমবার দিবাগত রাত একটায় শুরু হয় ব্রাজিল ও দক্ষিন কোরিয়ার খেলা। এসময় একটি ক্লিনিকে বসে খেলা দেখছিলো কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. লেলিন খান ও এ্যানেসথেসিয়া পার্থ সমদ্দার সহ সেবিকারা। ব্রাজিল প্রথমার্ধ্বে ৪ গোল দেয়ার পর হঠাৎ ডাক্তারের কাছে খবর আসে প্রসব বেদনায় কাতরাচ্ছে ফাতেমা বেগম নামের এক গর্ভবতী মা। রোগীর অসুস্থতা বেড়ে গেলে তাৎক্ষনিক নেয়া হয় অপারেশন থিয়েটারে। করা হয় সিজার।
পরে নবজাতকটি মায়ের পেট থেকে বের করার পরই চিকিৎসকের অপরাসনের কাজে ব্যবহৃত একটি যন্ত্র (কেচি) ধরে ফেলেন। এসময় ডা. লেলিন উচ্ছসিত হয়ে ওই শিশুর নাম রাখেন নেইমার। এবং তার ফেসবুক ওয়ালে ওই ছবিটি শেয়ার করলে বেশ ভাইরাল হয়। অনেকে আবার কমেন্ট করে ওই বাচ্চাটিকে জার্সি উপহার দেয়ার কথা জানান। বর্তমানে ওই শিশুর মা এবং শিশুটি ওই ক্লিনিকে ভর্তি রয়েছে।
শিশু নেইমারের ছোট চাচি অন্তরা বেগম জানান, কলাপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ডের নজিবুল্লাহর স্ত্রী ফাতেমা বেগম। রাত দুইটার দিকে প্রসব বেদনা ওঠার পরই ফাতেমাকে ক্লিনিকে নিয়ে আসি। পরে তাৎক্ষনিক ডা. লেলিন ফাতেমাকে সিজার করেন এবং শিশুটির নাম রাখেন নেইমার।
ওই ক্লিনিকের সেবিকা আলো বেগম জানান, ব্রাজিল ৪ গোল দেয়ার পর আমরা অনেকটা উচ্ছসিত ছিলাম। কিন্তু এসময় ওই রোগীকে ক্লিনিকে নিয়ে আসা হলে আমরা খেলার প্রথমার্ধ্ব শেষ হওয়ার আগেই তাকে সিজারিয়ান কক্ষে নিয়ে যাই। এবং সিজার শেষে বাচ্চাটি অবাক কান্ড ঘটিয়ে ফেলে। সে ডা. লেলিনের সিজারিয়ান কাজে ব্যবহৃত যন্ত্রটি ধরে ফেলেন।
কলাপাড়া হসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. লেলিন জানান, আমরা ক্লিনিকের সবাই একসঙ্গে বসে ব্রাজিলের জার্সি পরে খেলা উপভোগ করছিলাম। ৪ গোল হওয়ায় খেলাটি বেশ জমে উঠছিলো। এসময় ওই রোগীর অবস্থা খারাপ দেখে খেলার বিরতির মাঝে তাৎক্ষনিক তাকে অপারেশন থিয়েটারে নিয়ে সিজার করি।
মজার বিষয় হচ্ছে নবজাতকটি আমি হাতের উপর নেয়ার পর তার মায়ের নার কাটার আগেই আমার হাতের একটি যন্ত্র ধরে ফেলে। এবং সে যন্ত্রটি অনেক্ষন ধরে রাখে। এতে আমার সঙ্গে থাকা সবাই অনেকটা আনন্দিত হয়। এসময় আমির তার নাম নেইমার রেখে দেই।
প্রীতি / প্রীতি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার